ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বিস্ফোরক দিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের বিশেষায়িত দল। এ সময় পাঁচটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে বাড়িটি ঘিরে রেখে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃত বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে আরিফ হোসেনকে আটক করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। পরে সাভারের ওই বাড়িতে তার অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে বিস্ফোরক দিয়ে বোমা তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা করার পর সেগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১

আপডেট সময় ০২:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬