ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি ২০২৭ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা, বাকি ৪৫০ টাকা যাচ্ছে কোথায়: প্রশ্ন পাটওয়ারীর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে: অলি আহমদকে নিয়ে ফজলুর রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী ‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে আরও দুই শিক্ষার্থী বহিষ্কার লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুম, কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার আবাসিক ভবন থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের বাসভবনে প্রবেশ দেখতে পান তারা। পরে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ভবনের একটি কক্ষে খালি মদের বোতল পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

তবে ওই নারী নিজেকে অবিবাহিত এবং রুস্তম আলীকে তার দূরসম্পর্কের দুলাভাই বলে পরিচয় দিয়েছেন। তিনি বেড়াতে এসেছিলেন বলে দাবি করলেও রাতে একই কক্ষে অবস্থানের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

অন্যদিকে রুস্তম আলী অভিযোগ করেন, ওই নারীকে বাসায় প্রবেশের সময় কয়েকজন দেখে ফেলে। পরে তারা ভেতরে ঢুকে ওই নারীকে নিয়ে তাকে ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে।

ওসি মো. সোহেল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে রুস্তম আলীর দূরসম্পর্কের শালী হিসেবে জানা গেছে। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।

তিনি বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানের আবাসিক ভবনে গভীর রাতে লোকজনের উপস্থিতির বিষয়টি যাচাই এবং নিরাপত্তার কারণে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

আপডেট সময় ১২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬