ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান বিষধর সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে বিপদে জাপান প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা

‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চাই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এবার কারাগারে ফেরার পথে প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে নিজেকে ইসলামি আদর্শে গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা গারদখানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় হাতকড়া পরা অবস্থায় পুলিশের পাহারায় থাকা মামুন মণ্ডল হঠাৎ উপস্থিত লোকজনের সামনে দাঁড়িয়ে কথা বলেন। তার ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদপদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে বুধবার সকালে মামুন মণ্ডলকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে গাজীপুর জেলা গারদখানা থেকে আবার কারাগারে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে তিনি আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ সিটি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।

রাজনীতির পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর এবার সেই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন মামুন মণ্ডল। কারাগারে ফেরার ঠিক আগে প্রকাশ্যে উপস্থিত লোকজনের সামনে তিনি এ ঘোষণা দেন। নিজের বক্তব্যে দলীয় পদপদবি ছাড়ার কথাই নয়, অতীতের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবন ইসলামি আদর্শ অনুযায়ী পরিচালনার কথাও জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চাই’

আপডেট সময় ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬