ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে একটি ফোনালাপ শোনানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফোনালাপটি উপস্থাপন করা হয়। এতে ওবায়দুল কাদেরকে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সঙ্গে কথা বলতে শোনা যায়।

ফোনালাপে ওবায়দুল কাদের পরশকে প্রশ্ন করেন, তিনি কেন বাইরে অবস্থান করছেন। জবাবে পরশ বলেন, বাইরে থাকলেও তিনি সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি জানান, ২৫ তারিখে বাইরে গেলেও এরপর প্রতিদিনই তাদের সঙ্গে ছিলেন।

একপর্যায়ে ওবায়দুল কাদের পরশকে পরদিনের র‍্যালিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে বলেন। জবাবে পরশ জানান, তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ফোন করে উপস্থিতি নিশ্চিত করছেন।

ফোনালাপের শেষ দিকে পরশ ওবায়দুল কাদেরকে জানান, তিনি প্রয়োজনীয় যোগাযোগ করছেন। এরপর দুজনের কথোপকথন শেষ হয়।

ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’

আপডেট সময় ০৪:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬