ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান তার সরাসরি জবাব দেবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শেহবাজ বলেন, স্থাপনাটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও সামরিক সাফল্যের প্রতীক।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়। তবে দেশটির এই অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখলে ভুল হবে। পাকিস্তানের পানির অধিকার নিয়ে কোনো ধরনের পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

‘মারকা-ই-হক’ নামে সামরিক অভিযানে সাফল্যের জন্য ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ওই সংঘাতে পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ মিলেছে।

ভূরাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে শেহবাজ বলেন, নতুন কোনো সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার আশা প্রকাশ করেন।

এ সময় কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতেও পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন শেহবাজ। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি কাশ্মীরিদের আত্মত্যাগ বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য কাবুলকেও সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে, পাকিস্তানের দাবি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে কথিত সামরিক সাফল্যের স্মারক হিসেবে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ নির্মাণ করা হয়েছে। ইসলামাবাদের ভাষ্য, ওই সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়। তবে সংঘাতের ঘটনা ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ভারত ও পাকিস্তানের দাবির মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান

আপডেট সময় ০১:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬