ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ। শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল অল্প, প্রায় ১৫ কিলোমিটার।

ভূমিকম্পের পর ফ্লোরেসের বিভিন্ন এলাকায় ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং কিছু স্থাপনা ধসে পড়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে উপকূলীয় এলাকার হাজারো মানুষ নিরাপদ স্থানে সরে যান। কিছু এলাকায় সমুদ্রের পানি সরে যাওয়ার ঘটনাও দেখা যায়।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় পূর্ব নুসা তেংগারা, পশ্চিম নুসা তেংগারা ও দক্ষিণ সুলাওয়েসিতে সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। কয়েকটি উপকূলীয় এলাকায় এক মিটারের কম উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তৎপরতা চলছে। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থায়ও কিছু এলাকায় বিঘ্নের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আফটারশকের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আপডেট সময় ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬