ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান, ‘জিন্নাহ-১’ উৎক্ষেপণের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য ২০২৯ সালের মধ্যে নিজস্ব নভোযান পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন—সুপারকো জানিয়েছে, এই অভিযানে পাঠানো রোভারের নাম রাখা হয়েছে ‘জিন্নাহ-১’

বৃহস্পতিবার এক বিবৃতিতে চন্দ্রাভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সুপারকো। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, দেশের প্রথম চন্দ্রযানের নাম নির্ধারণে দেশব্যাপী উন্মুক্ত প্রস্তাব আহ্বান করা হয়েছিল। এতে প্রায় চার হাজার নাম জমা পড়ে। যাচাই-বাছাই শেষে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি সম্মান জানিয়ে ‘জিন্নাহ-১’ নামটি চূড়ান্ত করা হয়।

সুপারকো জানায়, ২০২৪ সালে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের চ্যাং’ই-৮ চন্দ্রাভিযান প্রকল্পের অংশীদার হয়। এই অংশীদারত্বকে দেশটির মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে পাকিস্তান।

এই অভিযানের মাধ্যমে সুপারকোর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘জিন্নাহ-১’ রোভার চাঁদের পৃষ্ঠে গবেষণার সুযোগ পাবে। বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্য ও সম্ভাব্য সম্পদ নিয়ে তথ্য সংগ্রহ করবে এটি।

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল অত্যন্ত দুর্গম হলেও বিজ্ঞানীদের কাছে এর গুরুত্ব অনেক। গবেষণায় সেখানে বরফ আকারে পানির পাশাপাশি বিভিন্ন মূল্যবান খনিজের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। এসব বিষয়ে আরও তথ্য সংগ্রহ করাই চ্যাং’ই-৮ অভিযানের অন্যতম লক্ষ্য।

চীনের নেতৃত্বে ২০২৯ সালের এই অভিযানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ অংশ নিচ্ছে। এর আগে ২০২৩ সালের ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান-৩ প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান, ‘জিন্নাহ-১’ উৎক্ষেপণের ঘোষণা

আপডেট সময় ০১:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬