ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে—এমন আলোচনা চলছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই তার হাতে থাকা মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের গুঞ্জন শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা চলছে। তবে সম্ভাব্য রদবদল নিয়ে এখনো মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনা অনুযায়ী, এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে, বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। এমনটি হলে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে গতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতেই দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে

আপডেট সময় ০২:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬