ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন ভারতের প্রতি নেতিবাচক মনোভাবে এগিয়ে পাকিস্তানিরা, পিছিয়ে নেই বাংলাদেশও আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন’, শেখ হাসিনাকে সোহেল তাজ আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা মেজাজ হারিয়ে মিরাজকে স্টার্ক বললেন— ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’ পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুজনেরই

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রুটি দ্রুত মেরামত করে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল। এর ১২ দিনের মাথায় আবারও ইউনিটটি বন্ধ হলো।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

ফলে কেন্দ্রটির ১ নম্বর ইউনিট দ্রুত সচল করা না গেলে এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

আপডেট সময় ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬