ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

নেতানিয়াহুর মার্কিন সফরের আগমুহূর্তে মুখপাত্র বরখাস্ত, ঘিরে রহস্য ও আলোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন সফরে রওনা হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই গুরুত্বপূর্ণ সফরের ঠিক একদিন আগে তিনি তার মুখপাত্র ওমর দোস্তরিকে বরখাস্ত করেছেন—যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা ও রহস্য।

প্রথমে বিষয়টি শনিবার (৫ জুলাই) গোপন সূত্রে ফাঁস হলেও, পরে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে ওমর দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে। যদিও পদত্যাগের কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, টাইমস অব ইসরায়েল-এর খবরে বলা হয়েছে—প্রধানমন্ত্রীর স্ত্রী সারাহ নেতানিয়াহুর প্রশাসনিক কাজে অতিরিক্ত হস্তক্ষেপ এবং দোস্তরির সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনই মূলত এ সিদ্ধান্তের পেছনে রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে সারাহ নেতানিয়াহুর সংশ্লিষ্টতা অস্বীকার করে জানায়, দোস্তরির পদত্যাগ ছিল একটি যৌথ সিদ্ধান্ত—যেটি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার চিফ অব স্টাফ এবং দোস্তরি নিজে মিলে নিয়েছেন।

নতুন মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে, তিনি হলেন জিভ। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত ও চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, জিভ শুধু সারাহ নেতানিয়াহুরই ঘনিষ্ঠ নন, বরং প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ অব স্টাফ চাচি ব্রেভারম্যানেরও বিশ্বস্ত সহযোগী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লুডু খেলা নিয়ে দু‘পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০

নেতানিয়াহুর মার্কিন সফরের আগমুহূর্তে মুখপাত্র বরখাস্ত, ঘিরে রহস্য ও আলোচনার ঝড়

আপডেট সময় ০৮:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫