ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী

আফগান শরণার্থীদের চূড়ান্ত আলটিমেটাম দিল ইরান, রোববারের পর শুরু হবে গ্রেফতার অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ইরানে বসবাসকারী লাখো আফগান অভিবাসী ও শরণার্থীর জন্য চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে তেহরান। রোববার (৬ জুলাই) স্বেচ্ছায় দেশত্যাগের সময়সীমার শেষ দিন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এরপর থেকে যারা ‘অবৈধভাবে’ অবস্থান করছে, তাদের গ্রেফতার করে জোরপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানো হবে।

এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো, যখন ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সামরিক উত্তেজনার পর ইরানে জাতীয় নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তুঙ্গে। ওই সংঘাতে ইরানের একটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর নিরাপত্তা হুমকি মোকাবিলায় আরও কড়াকড়ি শুরু করে তেহরান।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের মার্চে ইরান সরকার ‘অবৈধ’ অভিবাসীদের দেশত্যাগে আহ্বান জানায়। এরপর থেকে প্রায় ৭ লাখ আফগান ইরান ছেড়েছে, যার মধ্যে শুধু জুন মাসেই সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজারের বেশি

ধারণা করা হয়, ইরানে বর্তমানে ৪০ লাখের বেশি আফগান শরণার্থী ও অভিবাসী বসবাস করছেন, যাদের অনেকেই সেখানে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও বৈধ কাগজপত্রহীন।

তেহরানে বসবাসরত আফগান রেস্তোরাঁ মালিক বতৌল আকবরি বলেন, “ইরানে এখন অ্যান্টি-আফগান মনোভাব দেখা যাচ্ছে, যা আমাদের ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আমাদের অনেকের কাছে এটাই একমাত্র ঘর।”

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইসরায়েল-ইরান যুদ্ধ চলাকালে প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগানকে ফেরত পাঠানো হয়েছে, যেখানে আগের গড় ছিল মাত্র দুই হাজার

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, “আমরা সবসময় অতিথিপরায়ণ ছিলাম। কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের অবশ্যই ফিরে যেতে হবে।”

আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক দুরবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামাজিক সমস্যার জন্য জনপরিসরে আফগানদের দায়ী করা হচ্ছে। এসব ক্ষোভ আরও উসকে উঠেছে সম্প্রতি চালানো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা ও রাজনৈতিক ভাষণের মাধ্যমে, যেখানে দাবি করা হচ্ছে—“ইসরায়েল আফগান শরণার্থীদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

আফগান শরণার্থীদের চূড়ান্ত আলটিমেটাম দিল ইরান, রোববারের পর শুরু হবে গ্রেফতার অভিযান

আপডেট সময় ১০:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫