ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ আগস্ট) মামলাটির বিশেষ শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এদিন সকালে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদেরসহ আরও দুই আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ওই দিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার পরবর্তী শুনানির জন্য প্রথমে ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় রোববার শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করা হলো।

এদিকে, শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর

আপডেট সময় ০৪:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬