ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দিনব্যাপী এ সম্মেলন।

এনবিআরের এটি দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এবারের সম্মেলনে এনবিআরের সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সোমবার অফিস আদেশ জারি করে এনবিআর।

দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বৈঠক। ফলে সম্মেলনে রাজস্ব আদায় বাড়ানো, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং মাঠপর্যায়ে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার, প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং দেশের অর্থনীতিতে রাজস্ব খাতের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬