ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাত্র ৫০–৬০ ডলারে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি আট মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত ‘ইমাম-উলামা’দের চাপে কনসার্টের অনুমতি বাতিল বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার—আইওএম—সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে নিরাপদ ও মানবিক প্রক্রিয়ায় তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় সমুদ্রপথে অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার বা আটক করা হয়।

পরে তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘদিন সেখানে বন্দি থাকার পর অবশেষে দেশে ফেরার সুযোগ পেলেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। কারণ এ ধরনের যাত্রায় প্রাণহানির পাশাপাশি আটক ও দীর্ঘদিন বন্দি থাকার ঝুঁকিও থাকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৫০–৬০ ডলারে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

আপডেট সময় ১২:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬