ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি ‘নারীরাও চালাতে পারে, দেখিয়ে দিতে পারব’ বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু  ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক বিরোধের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন এক নারী। সেই ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই বাসা থেকে উদ্ধার করা হয় ৫০০ টাকা মূল্যমানের ৫৪টি জাল নোট।

সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে শাহ আলম নামে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতির পর শাহ আলমের স্ত্রী জান্নাত আরা বেগম ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে শাহ আলমকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ৫৪টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ২৭ হাজার টাকা।

পুলিশের দাবি, শাহ আলম তার স্ত্রীকে জাল নোটের ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তার বিরুদ্ধে আগেও জাল টাকা–সংক্রান্ত দুটি মামলা রয়েছে এবং সেসব মামলায় তিনি জামিনে আছেন।

পুলিশ জানিয়েছে, জাল নোট সরবরাহ ও লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানোর কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬