ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানি কমান্ডারের খোঁজ দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা দেশে দৈনিক গড় হত্যার শিকার ১০ জন, জনমনে শঙ্কা উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া এনসিপি নেতারা সুযোগের অভাবে সৎ: রাশেদ খাঁন রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা: নয়ন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস

ইরাকে বিশেষ অভিযানের সময় ৮ তুর্কি সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার উত্তর ইরাকে গুহায় অনুসন্ধানের সময় আট তুর্কি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গুহায় অনুসন্ধান অভিযান চালানোর সময় মিথেন গ্যাসের সংস্পর্শে সেনাদের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, রোববার নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সামরিক অভিযানের সময় নিহত একজন তুর্কি সেনার দেহাবশেষ খুঁজে বের করার অভিযানের সময় এই ঘটনা ঘটে।

মন্ত্রণালয় জানিয়েছে, গুহায় গ্যাসের সংস্পর্শে আসা আরও ১১ সৈন্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি এমন একটি সংবেদনশীল সময়ে ঘটলো যখন পিকেকে তাদের দশকের পর দশক ধরে চলা সশস্ত্র সংগ্রাম শেষ করতে সম্মত হয়েছে এবং সংঘাত শেষ করতে আলোচনা চলছে।

১৯৮৪ সালে শুরু হওয়া এই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক সৈনিকের দেহাবশেষ খুঁজতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তুর্কি সেনারা। এছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি ২০২২ সালে নিহত ওই সেনা সদস্যের মরদেহ।

ওই বছর, পিকেকের বিরুদ্ধে অপারেশন ক্ল লক পরিচালনা করেছিল তুরস্ক এবং অভিযানের অংশ হিসেবে তুর্কি সেনারা সীমান্তবর্তী গুহায় লুকিয়ে থাকা কুর্দি পিকেকে সদস্যদের নির্মূল করার চেষ্টা করেছিল।

এদিকে হতাহতের বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘একটি গুহায় তল্লাশি অভিযানের সময় ১৯ জন সেনা সদস্য মিথেন গ্যাসের সংস্পর্শে এসেছিলেন। তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে ৮ জন প্রাণ হারান।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি কমান্ডারের খোঁজ দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

ইরাকে বিশেষ অভিযানের সময় ৮ তুর্কি সেনা নিহত

আপডেট সময় ০২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫