ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’ ‘অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরোয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে’ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি পাঠ্যবই থেকে ‘মুসলমানরা কখনো জেরুজালেম ছাড়বে না’ বাদ দিল সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রির ঘটনায় ৫৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাল রাশিয়া

প্রধানমন্ত্রীর কাছে বিএনপির একটি গ্রুপের ‘ষড়যন্ত্রের’ বিচার চাইলেন এমপি বাবুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে স্থানীয় বিএনপির একটি পক্ষ ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এর বিচার দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

রোকন উদ্দিন বাবুল বলেন, সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। তাদের তৃণমূলের নেতা না বলে যারা নিজেদের তৃণমূলের নেতা দাবি করে তাকে অযোগ্য বলছেন, তাদের নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাকে অযোগ্য মনে করেন এবং পদত্যাগ করতে বলেন, তাহলে এক মুহূর্তও দেরি না করে তিনি পদত্যাগ করবেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ষড়যন্ত্রের বিচার চান তিনি।

বাবুলের অভিযোগ, মনোনয়ন দেওয়ার সময়ও একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তবে দলের চেয়ারম্যান সুষ্ঠু তদন্তের পর তাকে মনোনয়ন দেওয়ায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। এখন একই পক্ষ আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও অভিযোগ করেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারা শুধু তার ক্ষতি করছেন না, শহীদ জিয়ার পরিবার ও জাতীয়তাবাদী দলেরও ক্ষতি করছেন। তাদের উদ্দেশ্য এই আসনে বিএনপির প্রার্থীকে জয়ী হতে না দেওয়া বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রোকন উদ্দিন বাবুল বলেন, কোনো ষড়যন্ত্র যেন দলের ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

প্রধানমন্ত্রীর কাছে বিএনপির একটি গ্রুপের ‘ষড়যন্ত্রের’ বিচার চাইলেন এমপি বাবুল

আপডেট সময় ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬