ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি কয়েক সপ্তাহ ধরে আড়ালে মেলানিয়া, ট্রাম্পের পাশে কে এই নাটালি হার্প পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের: যুক্তরাষ্ট্রকে ইরান স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী BD24Report-এ একাধিক পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর কুমিল্লায় এআই ক্যামেরা চালুর প্রথম দিনেই ৪৪৯ মামলা, জরিমানা সাড়ে ১৫ লাখ

মাত্র ৫০–৬০ ডলারে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবার দেশের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে ডেটানির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়েপাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশনশীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রেহান আসিফ জানান, স্থানীয় মোবাইল ফোন নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মোবাইল উৎপাদনের কাঁচামালের ওপর কর, ভ্যাট ও শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে তা শূন্যেও নামিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, কম দামে উন্নতমানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এ ছাড়া স্মার্টফোন কেনা সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই কর্মসূচির আওতায় আনা এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে কিস্তি সুবিধা চালুর বিষয়েও কাজ চলছে।

উপদেষ্টা জানান, দেশে এখনো প্রায় ৭ কোটি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। তাদের স্মার্টফোন ও ডেটা সেবার আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

মাত্র ৫০–৬০ ডলারে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬