ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু এক দফা যখন হবে তখন পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াতে আমির রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও

পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের: যুক্তরাষ্ট্রকে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি দেশটির একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। বুধবার (১৯ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার সম্ভাবনা কতটা বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি মনে করি না যে তিনি এমন কিছু করার সাহস দেখাবেন। কারণ এ ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি বিপজ্জনক যুদ্ধে ঠেলে দিতে পারে।

তিনি আরও বলেন, ‘যদি এমন কোনো পদক্ষেপ নেয়া হয়, তবে ইরানও তার জবাব দেবে এবং ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ধরনের সঙ্গে এর প্রতিক্রিয়া সমপর্যায়ের হবে।তবে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র দিয়ে ইরানকে আক্রমণ করলে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না, এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, ‘যুক্তরাষ্ট্র যাই ব্যবহার করুক না কেন, ইরান তার জবাব দেবে।মালেকি স্পষ্টভাবে বলেননি যে ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে।

এই আইনপ্রণেতা ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, ইরানের হাতেএকাধিক বিকল্পরয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাবেসমপর্যায়ের বা তার চেয়েও বেশিপ্রতিক্রিয়া আসতে পারে। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের: যুক্তরাষ্ট্রকে ইরান

আপডেট সময় ০৫:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬