ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঝরল প্রাণ ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র উপদেষ্টা শুধু পদ নয়, বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির অভিনন্দন রোহিঙ্গারা পরিবেশ ধ্বং’স, মা/দ/ক চোরাচালানসহ নানা অপ’ক’র্মে জড়িত: সেনাপ্রধান এটি চালু হলেই শুরু হয় বিশ্বযুদ্ধ, আবার সচল সেই খনি

রাষ্ট্রপতি নির্বাচন: ২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। ভোটগ্রহণের আগে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন সচিবসহ ২০ কর্মকর্তা।

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পদ্ধতি, ভোটগ্রহণের সময়সীমা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নির্বাচন ভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে কর্মকর্তাদের।

ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে পৌঁছাবেন।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।

এর আগে ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দীর্ঘ ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এরই মধ্যে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: ২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি

আপডেট সময় ১২:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬