ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

এবার তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোর ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি নেতানিয়াহুর এই পদক্ষেপকেবোকামিপূর্ণআখ্যা দিয়ে বলেছেন, এর পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে। তার মতে, নির্বাচনের আগে নিরাপত্তা সংকট তৈরি করে জনমনে উদ্বেগ বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

তিনি বলেন, নির্বাচনের আগে ধারাবাহিকভাবে নিরাপত্তা সংকট তৈরি করে জনমনে উদ্বেগ বাড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়টি স্পষ্ট। তুরস্কইরান বা বাশার আলআসাদের সিরিয়া নয়উল্লেখ করে বারাক বলেন, আঙ্কারার সঙ্গে এমন কোনও সমস্যা নেই, যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গোপন যোগাযোগের মাধ্যমে তুরস্কের সঙ্গে যেকোনও কৌশলগত সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান, নিয়ন্ত্রণে রাখা কিংবা পিছিয়ে দেয়া সম্ভব। কিন্তু নেতানিয়াহুপুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন

এহুদ বারাক আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তার চেয়ে নেতানিয়াহু এখন রাজনৈতিকভাবে টিকে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। যুদ্ধের লক্ষ্য অর্জনেপুরোপুরি ব্যর্থতাএবং সম্ভাব্য রাজনৈতিক পরাজয়ের মুখে তিনি যেননেশাগ্রস্ত জুয়াড়ির মতোআচরণ করছেন। তিনি বলেন, নেতানিয়াহুরবেপরোয়া কর্মকাণ্ডবিশ্ব ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যেসব মিত্র ও বন্ধু এখনও রয়েছে, তাদেরও গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে।

নেতানিয়াহুর কারণে ইসরায়েলের নিরাপত্তা ও কূটনীতিতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতেঅনেক সময় লাগবেবলেও মন্তব্য করেন বারাক। তার মতে, পরিস্থিতি আরও খারাপ হতে পারেএমন নতুন কোনওবেপরোয়া পদক্ষেপনেয়ার কোনও মানে নেই। এদিকে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকেউসকানিমূলক ও বিপজ্জনকবলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। তিনি বলেছেন, এ হামলা ইসরায়েলের মিত্রদের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।

ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা গোলান বলেন, এই হামলা ইসরায়েলকে তুরস্কের সঙ্গে সংঘাতের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে আবারও সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে। আর এর মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে, বিশেষ করে দেশের নিরাপত্তার ক্ষেত্রে। গোলান নেতানিয়াহুকেচরমপন্থি ও অবিশ্বস্তনেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার ওপর আস্থা রেখে স্থিতিশীল আঞ্চলিক কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬