ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অতীত কর্মকাণ্ড থেকে শেখ হাসিনা শিক্ষা নেয়নি, তাই দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের লেখা ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মাতৃভাষা প্রকাশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইতিহাস থেকে স্বৈরশাসকদের শিক্ষা না নেয়ার পরিণতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, হিটলারসহ ইতিহাসের যারা শিক্ষা নেয়নি, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি। সে কারণেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সত্য, চিন্তা ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি কিংবা আইনি নিষেধাজ্ঞা দিয়ে চিরতরে দমিয়ে রাখা যায় না। ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সত্যকে বন্দি রাখা সম্ভব নয়।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রকৃতি ও স্রষ্টার আইন নিজস্ব গতিতেই চলে। তারেক রহমানকে ঘিরে প্রকাশিত বইটি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে ঐতিহাসিক সত্যের একটি দলিল।

তিনি বলেন, রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখেও তারেক রহমান ও তার পরিবার যে আত্মত্যাগ করেছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও রাজনৈতিক স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

এ ছাড়া বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব। বইটির লেখক ইমরুল কায়েসও অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬