ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান

মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)।

আজ সোমবার এ-সংক্রান্ত ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র‌্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক নেতাকর্মী ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নড়িয়া উপজেলার ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যুবলীগের নেতাকর্মীরা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন সরে যান। এ সময় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক ব্যক্তিদের মোটরসাইকেলসহ ওই থানার হেফাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির

মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ৩

আপডেট সময় ০৯:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬