ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান: নেতানিয়াহু ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়: ছাত্রীর আবেদন খারিজ করলো ভারতীয় হাইকোর্ট দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের আরেক দফা যুদ্ধের হুঁশিয়ারি আগামীকাল ঈদে মিলাদুন্নবী (সা.),  টানা চার দিনের ছুটির সুযোগ সপরিবারে শিক্ষক হ*ত্যা মাম/লার ত’দ’ন্তের দায়িত্ব পেল ডিবি শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এবার দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি টহল দলের ওপর অতর্কিত হামলা হয়েছে। সশস্ত্র ব্যক্তিদের চালানো এ হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও তিন শান্তিরক্ষী। এ ছাড়া দক্ষিণ সুদানের দুই পুলিশ কর্মকর্তা এবং মিশনের সঙ্গে যুক্ত দুই বেসামরিক কর্মীও আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামলায় নিহত শান্তিরক্ষীদের পরিচয় ও তারা কোন দেশের নাগরিক তা এখনও প্রকাশ করা হয়নি। জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, জংলেই প্রদেশের পাজুতের দিকে যাওয়ার সময় একটি টহল দলের ওপর সশস্ত্র ব্যক্তিরা অতর্কিত হামলা চালায়। এমন সময় এই হামলা হলো, যখন দেশটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে, এলাকাটি নিরাপদ রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য তারা একটিকুইক রিঅ্যাকশন ফোর্সমোতায়েন করেছে।

মিশনের প্রধান আনিতা কিকি গবেহো বলেন, ‘দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইউএনএমআইএসএসের সদস্যদের লক্ষ্য করে এমন প্রাণঘাতী সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।আল জাজিরা বলছে, এ বছর দক্ষিণ সুদানে মানবিক সহায়তাকর্মীদের ওপর অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেশটিতে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের আশঙ্কাও বাড়ছে। তবে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মানবিক সহায়তাকর্মী ও তাদের স্থাপনার ওপর ৪৫০টির বেশি হামলা হয়েছে। গত বছরের একই সময়ে যত হামলা হয়েছিল, এবার তা দ্বিগুণেরও বেশি। এসব হামলায় অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী ও ঠিকাদার নিহত হয়েছেন। ২০২৫ সালে নিহতের এই সংখ্যা ছিল ৩১।

কয়েক মাস ধরে সরকারি সেনাদের সঙ্গে বিরোধী নেতা রিক মাচারের অনুগত বাহিনীর সংঘাত চলছে। এর মধ্যেই এই সহিংসতা আরও তীব্র হয়েছে। একসময় দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাচার। গত বছর তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি। তবে মাচারের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে ২০১৮ সালে মাচারের করা ক্ষমতা ভাগাভাগির চুক্তি এখন কার্যত ভেঙে পড়েছে। ফলে দক্ষিণ সুদান আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ আট বছর আগে এমন পরিস্থিতি এড়াতেই ওই চুক্তি করা হয়েছিল।

এছাড়া গত বছরের ডিসেম্বরে সংঘাত আরও বেড়ে যায়। সে সময় বিরোধী বাহিনী জংলেই প্রদেশে সরকারি বাহিনীর কয়েকটি অবস্থান দখল করে নেয়। এর জবাবে সরকার বিমান হামলা ও স্থল অভিযান চালায়। তবে একই সময়ে সরকার দাবি করে আসছে, তারা ২০১৮ সালের শান্তি চুক্তির প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে যুক্তরাষ্ট্র কির ও মাচারকে আলোচনায় বসানোর চেষ্টা অব্যাহত রেখেছে। চলতি বছরের শুরুতে দেশটি ২০১৮ সালের শান্তি চুক্তির পক্ষগুলোর মধ্যে দ্রুত সংলাপ শুরুর আহ্বান জানিয়ে বলেছিল, ‘শান্তি ধরে রাখতে এবং গৃহযুদ্ধের ঝুঁকি কমাতে অবিলম্বে সংলাপে ফিরতে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত

আপডেট সময় ০৯:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬