ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

এবার সিরিয়াকে বিশ্ব সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সাথে হায়াত তাহরির আলশাম বা এইচটিএসকে দেওয়া বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীর তকমাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার (২৪) আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে সিরিয়ার ওপর থেকে সব ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাবে এবং দেশটিতে সরাসরি মার্কিন সামরিক সহায়তা পাঠানোর পথ উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, বিগত এক বছরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আলশারা অর্থাৎ সাবেক আবু মোহাম্মদ আলজোলানির নেতৃত্বাধীন সিরীয় সরকার আইএস, আলকায়েদা, হিজবুল্লাহ ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্প্রতি সিরিয়ার আবু আলদুহুর সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে ওয়াশিংটন, দামেস্ক ও আঙ্কারার মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি টম বারাক এই ইসরায়েলি হামলাকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেন এবং ইসরায়েল তুরুস্ককে যুদ্ধের দিকে টানার চেষ্টা করছে বলে মন্তব্য করেন।

১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আলআসাদের আমলে সিরিয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত জুনে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক নির্বাহী আদেশের ধারাবাহিকতায় চলতি বছরের ন্যাটো সম্মেলনের ফাঁকে শারা ও ট্রাম্পের বৈঠকের পর এই তালিকাচ্যুতির প্রক্রিয়া চূড়ান্ত হয়। চ্যাথাম হাউজের সহযোগী গবেষক নাতাশা হল এই ঘটনাকে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে সিরিয়ান আমেরিকান কাউন্সিল। সূত্র: মিডল ইস্ট আই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬