ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান: নেতানিয়াহু ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়: ছাত্রীর আবেদন খারিজ করলো ভারতীয় হাইকোর্ট দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের আরেক দফা যুদ্ধের হুঁশিয়ারি আগামীকাল ঈদে মিলাদুন্নবী (সা.),  টানা চার দিনের ছুটির সুযোগ সপরিবারে শিক্ষক হ*ত্যা মাম/লার ত’দ’ন্তের দায়িত্ব পেল ডিবি

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের আরেক দফা যুদ্ধের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না তারা। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে দেশটি।

মার্কিন নতুন পদক্ষেপে ইরান একদিকে কূটনৈতিক চাপের মুখে পড়েছে, অন্যদিকে বাড়ছে সামরিক উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। এর মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক হুমকির সমালোচনা করে বলেছেন, চাপ প্রয়োগের মার্কিন কৌশল এবারও কার্যকর হবে না। তার দাবি, ইরানের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক সীমিত করার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই।

গালিবফ আরও বলেন, ইরানের বাণিজ্যিক অংশীদাররা মার্কিন হুমকিকে গুরুত্ব দিচ্ছে না। বিভিন্ন দেশ সরাসরি ও গণমাধ্যমে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলেও দাবি করেন তিনি।

এর আগে ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক কার্যক্রম, তেল বাণিজ্য ও আর্থিক নেটওয়ার্ককে চাপে ফেলতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে মার্কিন চাপের মুখেও আপস না করার বার্তা দিয়েছে তেহরান। ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের আরেক দফা যুদ্ধের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬