ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকে হতবাক করা সেই ফিলিস্তিনি শিশুর ছবি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করল মিশর মক্কার ইমামের ভুল ধরেছিলেন যে বাংলাদেশি আলেম শিগগিরই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে যা বললেন তথ্যমন্ত্রী পার্থ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজের পাঁচ জেলের মরদেহ উদ্ধার

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি পানি শোধনাগার প্রকল্পে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে দেশটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার। পরে সাংবাদিকদের বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।

এ প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকে হতবাক করা সেই ফিলিস্তিনি শিশুর ছবি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করল মিশর

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

আপডেট সময় ০২:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬