ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশি যুবক

লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশি যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পূর্ব লন্ডনে একটি মদের বার কিনে সেটিকে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করেছেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী ও চট্টগ্রামের রাউজানের সন্তান জিয়া বিন রাসেল।

জানা গেছে, ভবনটি কেনার পর বিপুল অর্থ বিনিয়োগ করে সেখানে একটি পূর্ণাঙ্গ মসজিদ ও কমিউনিটি সেন্টার গড়ে তোলেন তিনি। শুধু মদের বারকে মসজিদে রূপান্তর নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এই উদ্যোক্তা।

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য এককালীন সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন জিয়া বিন রাসেল। এ লক্ষ্যেই সাভারের নবীনগরে ‘হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’-এর মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ চালু করা হয়েছে। এর মূল অর্থায়ন ও পরিকল্পনায় রয়েছেন তিনি।

এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন, নগদ অর্থসহ বিভিন্ন আয়মুখী উপকরণ বিতরণ করে আসছেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর স্থায়ী আয়ের সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

ধর্মীয় ও দ্বীনি শিক্ষার প্রসারেও কাজ করছেন জিয়া বিন রাসেল। দেশের দুর্গম এলাকার মক্তব ও মাদরাসাগুলোতে নিয়মিত অনুদান দেওয়ার পাশাপাশি এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করছেন তিনি। তার অর্থায়নে একাধিক শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন বলেও জানা গেছে।

মানবিক সহায়তা থেকে শুরু করে ধর্মীয় ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ—নিজ উদ্যোগে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই লন্ডনপ্রবাসী ব্যবসায়ী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশি যুবক

আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬