ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ

এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজনীতিতে দল পরিবর্তনের পাশাপাশি নেতৃত্ব ও কর্মীদের মধ্যেও পরিবর্তন আসে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, অতীতে ছাত্রলীগ-যুবলীগকে দেখেছেন, ভবিষ্যতে ছাত্রদল-যুবদলের ক্ষেত্রেও একই চিত্র দেখা যেতে পারে।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আসিফ আকবর।

তিনি বলেন, যুগে যুগে একই ধরনের পরিবর্তন আসে, শুধু পোশাক ও প্রতীকের পরিবর্তন হয়। বিএনপি সরকারে আসার আগের একটি ভিডিওর প্রসঙ্গ তুলে আসিফ বলেন, তখনই তিনি আশঙ্কা করেছিলেন—একসময় ছাত্রদল ও যুবদলের বর্তমান অনেকেই থাকবে না। একইভাবে অতীতে ছাত্রলীগ ও যুবলীগের ক্ষেত্রেও এমন পরিবর্তন দেখা গেছে।

দলীয় রাজনীতিতে অনুপ্রবেশের বিষয়েও কথা বলেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দেশ ও দলকে ভালোবাসেন, তাদের মূল্যায়ন করা প্রয়োজন। তবে দলীয় রাজনীতি ও পুঁজিবাদী রাজনীতি যতদিন থাকবে, ততদিন বিভিন্নভাবে অনুপ্রবেশের ঘটনাও ঘটবে।

রাজনীতিতে পরিবর্তনের জন্য আওয়াজ তোলার ওপর গুরুত্ব দিয়ে আসিফ আকবর বলেন, ক্যামেরা ও মানুষের সামনে কথা বলার সুযোগ থাকলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এ বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন তিনি।

আসিফ বলেন, ‘এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে।’ দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে ভবিষ্যতেও তিনি ছাড় দেবেন না বলেও জানান।

এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বাংলাদেশে মানুষ রাজনৈতিক পরিচয়ে ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি কিংবা কমিউনিস্ট পরিচয়ে নিজেদের আলাদা করছেন।

আসিফ আকবর বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে আগে বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয়কে গুরুত্ব দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর

এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ

আপডেট সময় ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬