ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ

বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের অভিবাসন ভিসার আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কনস্যুলার কর্মকর্তাদের জন্য ‘গভীর প্রশিক্ষণ’ কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, চলতি মাসে বিশ্বব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। এর লক্ষ্য, সব কনস্যুলার কর্মকর্তা যেন ভিসা আবেদনকারীদের একই মানদণ্ডে এবং সমন্বিতভাবে মূল্যায়ন করতে পারেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ভিসা আবেদনকারীরা যাতে দেশটির আইন ও বিধিমালা অনুযায়ী সরকারি বোঝায় পরিণত না হন এবং সরকারি সুবিধার ওপর নির্ভরশীল না হন, তা নিশ্চিত করাই এই নীতির অন্যতম উদ্দেশ্য।

তবে কবে থেকে অভিবাসন ভিসার সাক্ষাৎকার ও আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটি জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমের কারণে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভিসা ও গ্রিন কার্ডে নতুন বিধিনিষেধের পাশাপাশি প্রায় সব ধরনের শরণার্থী পুনর্বাসন বন্ধের উদ্যোগও নিয়েছে প্রশাসন।

এর আগে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিতের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা দেখিয়ে নেওয়া সেই সিদ্ধান্ত আদালত স্থগিত করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর

বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬