ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চীন ও ভারতকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বের প্রধান উন্নয়নশীল দেশ ও উদীয়মান অর্থনীতির প্রতিনিধি হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-ভারত সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় সীমান্ত ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ও খোলামেলা আলোচনা হয়।

ওয়াং ই বলেন, চীন-ভারত সম্পর্কের গুরুত্ব শুধু দ্বিপক্ষীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, এর রয়েছে বৈশ্বিক ও কৌশলগত তাৎপর্য। পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে মতপার্থক্য দূর করতে এবং দুই দেশকে সুপ্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক অংশীদার হিসেবে গড়ে তুলতে চায় চীন।

তিনি আরও বলেন, সীমান্ত ইস্যুতে সংলাপ, শান্তি, আলোচনা ও সহযোগিতাকেই প্রধান ধারা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

অন্যদিকে অজিত দোভাল বলেন, ভারত ও চীনকে প্রতিযোগী নয়, অংশীদার হিসেবে দেখা উচিত। স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য ও দূরদর্শী সম্পর্ক দুই দেশের জনগণের পাশাপাশি এশিয়া ও বিশ্বের স্বার্থেও গুরুত্বপূর্ণ।

বৈঠকে সীমান্ত নির্ধারণ সংক্রান্ত আলোচনা এগিয়ে নেওয়া, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। ২০০৫ সালের রাজনৈতিক নির্দেশিকা অনুসরণ করে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।

এ ছাড়া, ২০২৭ সালে ভারতে চীন-ভারত সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৬তম বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

সূত্র: সিএমজি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন

আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬