ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ বাংলাদেশের সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে আটকা পড়েছেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেতা ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে বাংলাদেশের জন্য থাকছে যত সুযোগ-সম্ভাবনা চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস নেপাল-চীন সীমান্তে বন্যা: নিখোঁজ ১৫০০, ৮০০ জনই বিদেশি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে ইরানি রিয়ালের মানে সর্বনিম্ন পতন, প্রায় ২ কোটিতে মেলে ১ কেজি মাংস ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ

বিক্রেতার মাথায় অতিরিক্ত পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এবার ভোলার লালমোহন বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগে এক বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমোহন বাজারে দুধে ভেজাল ও অতিরিক্ত পানি মেশানো হচ্ছে কিনা, তা পরীক্ষা করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। এ সময় তার সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী।

কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী জানান, অভিযানের সময় কয়েকজন দুধ বিক্রেতার দুধ ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করা হয়। এ সময় ফুলবাগিচা এলাকার মনজু নামে এক বিক্রেতার প্রায় ২০ কেজি দুধে অতিরিক্ত পানি মেশানোর বিষয়টি ধরা পড়ে। ল্যাকটোমিটারে দুধের মাত্রা ২০ থাকার কথা থাকলেও ওই দুধে মাত্রা পাওয়া যায় ৩০।

এ ঘটনায় পৌরসভা প্রশাসক মনজুকে তার দুধসহ আটক রাখার নির্দেশ দেন বলে জানান জামাল পাটোয়ারী। তবে পৌর প্রশাসক ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মনজু পুনরায় ওই দুধ বিক্রির জন্য বসে পড়েন বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই দুধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারীকে দুধ মাথায় ঢেলে দেওয়ার জন্য বলেন। একপর্যায়ে তিনি কিছু দুধ মনজুর মাথায় ঢেলে দেন। এ সময় ভেজাল ও নিম্নমানের দুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

বিক্রেতার মাথায় অতিরিক্ত পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক

আপডেট সময় ১০:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬