ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার বাউফলের জাকারিয়াকে সম্মাননা প্রদান কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর ঐক্য জোরদারের আহ্বান ইরানের প্রেসিডেন্টের নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২ ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা হিমবাহধসের পর এবার ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তিব্বত এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ভান্ডারদহ এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সেলিম কিশোরীকে কচুয়ারপাড় এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে নিয়ে যান। পরে খাবার শেষে তাকে সঙ্গে নিয়ে টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে যান। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে কিশোরীকে সড়কের পাশে রেখে চলে যান সেলিম। কোনো উপায় না পেয়ে সে স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে কিশোরীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সেলিম হোসেন পলাতক রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার বাউফলের জাকারিয়াকে সম্মাননা প্রদান

কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

আপডেট সময় ১২:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬