ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ালো স্থানীয়রা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা: বিশ্বব্যাংক ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত ‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান প্রাণের ভয়ে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে বিকেলের মধ্যে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

চীন-নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতা চলছে। এর মধ্যেই বন্যায় ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পানির মধ্য থেকে কাঠের তক্তা ও নারীর চুল ধরে একটি মরদেহ টেনে তুলছেন। পরে তারা ওই নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন। এ সময় আশপাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে এবং কেউ কেউ ঘটনাটি ভিডিও করতে দেখা যায়।

ভিডিওটি পাওয়ার পর নেপাল পুলিশ তা পুনরায় প্রকাশ করে এবং মরদেহ থেকে কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটকের কথা জানায়।

পরে চিতওয়ান পুলিশ জানায়, তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটির ঘটনাটি ভয়াবহ বন্যার সময় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মরদেহকে ঘিরে।

ভিডিও বিশ্লেষণ করে ২৫ বছর বয়সী মদন গুরুং ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। এনডিটিভি নেপালের সংবাদমাধ্যম খবরহাবকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, দুর্যোগের এই সংকটপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ লুট বা তাদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু

নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬