ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূমিকম্পের মতো প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের ‘দুষ্ট লোকেরা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে: রাশেদ খাঁন রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক ৩১ অ্যাপে অবৈধ ঋণের ফাঁদ, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের মেসির সতীর্থ এবার ইন্টার মায়ামির কোচ রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার বাউফলের জাকারিয়াকে সম্মাননা প্রদান কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার বাউফলের জাকারিয়াকে সম্মাননা প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পটুয়াখালী বাউফলের হাফেজ নূরুদ্দিন জাকারিয়াকে ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকাল ৬টায় ২০৪ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (৮৯ বিজয়নগর), ঢাকা সমিতির স্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আনোয়ারুল আলম দুলাল। পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি এ গৌরব অর্জন করেন।

হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের কৃতী সন্তান। তিনি বর্তমানে ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে হাফেজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। সভাপতি আনোয়ারুল আলম দুলাল বলেন, হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এ অর্জন শুধু তাঁর পরিবার বা বাউফলের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

তিনি আরোও বলেন, ভবিষ্যতে হাফেজ জাকারিয়া যেন দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারে-এটাই আমাদের প্রত্যাশা। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার ধারাবাহিকতা কামনা করেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূমিকম্পের মতো প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার বাউফলের জাকারিয়াকে সম্মাননা প্রদান

আপডেট সময় ০১:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬