ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের পর মাঠের বিশৃঙ্খলায় জড়িয়ে নিষেধাজ্ঞা পাওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা বড় স্বস্তি পেয়েছেন।

তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা এখন জাতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও কার্যকর করার অনুমতি দিয়েছে ফিফা।

ফাইনালের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ, মোলিনাকে ৭ ম্যাচ এবং আলমাদাকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার নিয়ম অনুযায়ী, এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো অফিসিয়াল প্রতিযোগিতার ম্যাচে কার্যকর হওয়ার কথা। তবে শাস্তির মেয়াদ দ্রুত শেষ করতে ফিফার কাছে বিশেষ আবেদন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন—এএফএ।

আর্জেন্টিনার সেই আবেদন অনুমোদন করেছে ফিফা। ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতেই নিজেদের নিষেধাজ্ঞার ম্যাচ পূরণ করতে পারবেন পারেদেস, মোলিনা ও আলমাদা।

অর্থাৎ, বিশ্বকাপ বাছাইপর্ব কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে তাদের বাইরে থাকতে হবে না।

ফিফার এই সিদ্ধান্তে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ম্যাচগুলোতে দ্রুতই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার সুযোগ পাবে বিশ্বচ্যাম্পিয়নরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

আপডেট সময় ০৪:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬