ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ—এমন দাবি উঠে এসেছে গোয়েন্দা সূত্রের বরাতে।

সূত্রের দাবি, দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা চলছে। ভারতের অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘবদ্ধ করে বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকটি ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বনানী, ময়মনসিংহ, শরীয়তপুর, সাভার ও সুনামগঞ্জের এসব ঘটনার পর মাঠপর্যায়ে সতর্কতা জোরদার করা হয়েছে।

এদিকে ময়মনসিংহে ঝটিকা মিছিল প্রতিরোধে দায়িত্বে অবহেলার অভিযোগে একটি পুলিশ ফাঁড়ির পুরো ২৭ সদস্যের টিম প্রত্যাহার করা হয়েছে।

গোয়েন্দা সূত্র আরও দাবি করছে, দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আধুনিক প্রযুক্তি ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ব্যবসা-বাণিজ্যের আড়ালে সরকারবিরোধী তৎপরতার জন্য তহবিল গঠনের চেষ্টার কথাও বলা হয়েছে।

রাজধানীর কয়েকটি আবাসিক এলাকায় দলটির নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন বলেও গোয়েন্দা তথ্যের বরাতে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কেউ রাইড শেয়ারিং, অটোরিকশা চালানো, ব্যবসা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির মতো পেশায় যুক্ত হয়েছেন বলেও সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দের ঘটনাকেও গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে বিশ্লেষকদের মতে, ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের দেশে ফেরার আলোচনা মূলত নেতাকর্মীদের মনোবল ধরে রাখা এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হতে পারে। গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে দ্রুত রাজনৈতিকভাবে ফিরে আসা দলটির জন্য সহজ হবে না বলেও মনে করছেন তারা।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা জরুরি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোনো মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে—এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়সীমা বেঁধে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা সহজ নয়। অতীতের কর্মকাণ্ডের দায় এবং জনগণের ক্ষোভের মুখে আওয়ামী লীগ কীভাবে নতুন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে—সেটিই এখন বড় প্রশ্ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত

ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য

আপডেট সময় ০৪:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬