ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ ড্রোন একটি গুদামে আঘাত হানার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য একটি সেবাকেন্দ্রও।

ঘটনার পর তিন শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

জেলেনস্কি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না উল্লেখ করে এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন তিনি।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলায় ড্রোন তৈরির সরঞ্জাম সংরক্ষিত একটি অস্ত্রাগার লক্ষ্যবস্তু করা হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

আপডেট সময় ০৫:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬