ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ঘোষিত প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে এনসিপির সাংগঠনিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দেওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় তাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতেও তাদের কোনো বাধা থাকবে না।

এর আগে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়। পরে শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এদিকে শনিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।

তবে এ পরিস্থিতির মধ্যেই এনসিপির কর্মসূচির স্থান নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা থাকলেও সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক কর্মসূচির বিষয়টি জানানো হয়নি। শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়, তাই সেখানে এনসিপিকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। তার বক্তব্যের পরই ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ শুরু হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা

আপডেট সময় ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬