ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। ফলে আগামী গ্রীষ্মের আগেই অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে দেশ।

শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মতো দেশেও এর প্রভাব পড়েছে। তাই বাংলাদেশের মতো একটি দেশও সবসময় দাম সমন্বয় না করে থাকতে পারে না। তবে জনগণের কথা বিবেচনায় নিয়ে সরকার পরিমিতভাবে দাম সমন্বয় করছে বলেও জানান তিনি।

এ সময় শিক্ষকদের প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পরিমিতিবোধ গড়ে তোলার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, মানসম্মত স্যানিটেশন নিশ্চিত এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের পরামর্শ দেন।

তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া হবে।

এদিকে রাজনৈতিক পরিচয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি না করতে নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬