ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইসরায়েলের যুদ্ধবাজ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে আঞ্চলিক সংকট মোকাবিলায় মুসলিম বিশ্বকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

এক ভাষণে এরদোয়ান বলেন, জায়নবাদ প্রতিবেশী দেশগুলোর শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করছে, ইসরায়েল তাদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ যথেষ্ট নয় বলেও সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন এরদোয়ান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

আপডেট সময় ০৬:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬