ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, বরযাত্রীরা এলেন মহিষ ও গরুর গাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ, এটি অত্যন্ত নগণ্য: অর্থমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, নিবন্ধন পাবে না ছয় সিটের রিকশা নিজের গুমের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পুলিশকে থাপ্পড় দিয়ে ভিডিও ভাইরাল, সেই ছাত্রদল নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সম্প্রতি পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ভিডিও ভাইরালের পর অবশেষে গ্রেফতার হয়েছেন মাগুরার ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকালে মাগুরা শহরে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে থাপ্পড় মারার ঘটনা ঘটে। পরে ওই থাপ্পড়ের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় নাঈমুজ্জামান নয়নসহ মোট ৩ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত নয়নকে গ্রেফতার করায় স্বস্তি ফিরে এসেছে।

এদিকে নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন জানান, পুলিশ প্রশাসনের সাথে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় শুক্রবার রাতে থানাতেই মীমাংসা হয়েছিল। তবে শনিবার দুপুরে পুলিশ নয়নকে ডেকে দিনভর থানায় বসিয়ে রাখার পর সন্ধ্যায় গ্রেফতার দেখায়।

পুলিশ জানায়, ইতোপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি মাগুরার পিটিআই পাড়ায় এক ছাত্রীকে ধর্ষণের ভুয়ামবসৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা

পুলিশকে থাপ্পড় দিয়ে ভিডিও ভাইরাল, সেই ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬