ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি’র শপথ গ্রহণ সম্পত্তি লিখে দিলেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, বরযাত্রীরা এলেন মহিষ ও গরুর গাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ, এটি অত্যন্ত নগণ্য: অর্থমন্ত্রী

মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল তেল চুক্তির ঘোষণা এলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে করা ঐতিহাসিক চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে। চুক্তিটির মেয়াদ হবে ২৫ বছর।

রদ্রিগেজ বলেন, চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার তেলশিল্প পুনর্গঠন ও আধুনিকায়নের সুযোগ তৈরি হবে। এর আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। প্রাথমিকভাবে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আরও আটটি গ্রিনফিল্ড তেল ব্লক উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া উৎপাদিত প্রতি ব্যারেল তেলের বিপরীতে ১৯ ডলার করে ভেনেজুয়েলার কোষাগারে যাবে। তেলের আন্তর্জাতিক বাজারদরের ওপর নির্ভর করে এ ব্যবস্থা থেকে বছরে সর্বোচ্চ ২০৯ বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে বলে জানান রদ্রিগেজ।

তবে তেলসম্পদের মালিকানা ভেনেজুয়েলার হাতেই থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি। তার দাবি, বিদেশি মূলধন, প্রযুক্তি ও পরিচালনাগত দক্ষতা কাজে লাগিয়ে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দেশের জ্বালানি খাতকে পুনরুদ্ধার করা হবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলার বিশাল তেল মজুদের ওপর আংশিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। চুক্তির আওতায় মার্কিন ও অন্যান্য বিদেশি কোম্পানি দেশটির পুরোনো জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে কাজ করবে।

এদিকে নতুন তেল অনুসন্ধান ও উৎপাদনের অধিকার দিতে আগামী সপ্তাহে কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে কারাকাস। এর মধ্যে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরনও রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা

আপডেট সময় ১২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬