ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘হাস্যকর’ এবার আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: ওমরাহ শেষে দেশে ফিরে আসিফ মাহমুদ বাংলাদেশকে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আগেই দেয়া আছে হাজিরা সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে গেল যুবক নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৯১৯, নিখোঁজ ৪৮০০ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও যোগাযোগব্যবস্থা। বাড়ছে প্রাণহানি, এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।

রোববার, ৩০ আগস্ট দুর্যোগের পঞ্চম দিনেও দুর্গম এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে জোরালো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় এ পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০-এর বেশি মানুষ। তাদের উদ্ধারে বিভিন্ন এলাকায় কাজ করছেন ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কোনো একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ পানি হঠাৎ নেমে আসার কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক—১৬৭ জন। এছাড়া চীন, ইউক্রেন, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

দুর্গম সীমান্তবর্তী অঞ্চল, প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবুও নিখোঁজদের জীবিত উদ্ধারের আশায় ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘হাস্যকর’

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

আপডেট সময় ১১:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬