ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের মুসলিম প্রতিবেশীকে ওমরাহ করার সুযোগ করে দিতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী খ্রিস্টান যুবক মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ ভারত ‘বিশ্বগুরু’, ভারতীয়দের দেখলে মানুষ নমস্কার করে: আরএসএস প্রধান সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার দুর্নীতি ইস্যুতে এক মন্ত্রীর পদত্যাগের মাত্র দুদিনের মাথায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর অপসারণের দাবিতে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসভরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে অন্যান্য ধর্মের চেয়েশ্রেষ্ঠবলে মন্তব্য করার পর তার পদত্যাগ অথবা হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। কোপ্পল জেলার কুকনুর শহরে মুসলিম সম্প্রদায়ের এক গণবিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে রায়ারেড্ডি বলেন, ইসলাম একটি মহান ও মানবিক ধর্ম, যা বিজ্ঞাননির্ভর ও মানুষকে কীভাবে বসবাস করতে হয় তা শেখায়। তবে এর পরেই তার এক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়।

তিনি বলেন, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারাই একে ঘিরে ভুল ধারণা তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি মানবতার মধ্য দিয়ে শুরু হয়। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও যোগ করেন, কোরআনের বিষয়ে আমি যে খুব গভীর গবেষণা করেছি তা নয়, আর আমি খুব একটা মন্দির বা মঠেও যাই না; তবে আমি বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে পড়াশোনা করি। সে কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলো নিয়ে চর্চা করি। একই সঙ্গে তিনি মক্কায় যাওয়ার ও হজ করার আগ্রহ প্রকাশ করলেও অমুসলিম হওয়ার কারণে তা সম্ভব নয় বলেও জানান।

মন্ত্রীর এই মন্তব্যের পরপরই বিজেপির রাজ্য সভাপতি আর. অশোক মুখ্যমন্ত্রী শিবকুমারকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মন্ত্রীর এ ধরনের মন্তব্য সনাতন হিন্দু ধর্ম ও মন্দির সংস্কৃতির চরম অবমাননা করেছে। মুখ্যমন্ত্রী শিবকুমারের ঘনঘন মন্দির দর্শনের কথা মনে করিয়ে দিয়ে বিজেপি নেতা সোশ্যাল মিডিয়াএক্স’-এ লেখেন, ডি কে শিবকুমার, আপনার কংগ্রেস সরকারের এই হিন্দুবিরোধী মনোভাবের কি কোনো শেষ নেই? আপনি ভোরে ক্যামেরা নিয়ে মন্দিরে গিয়ে ভক্তির নাটক করেন, অথচ আপনারই মন্ত্রিসভার এক সদস্য যখন সনাতন হিন্দু ধর্ম ও মঠমন্দির নিয়ে অপমানজনক কথা বলেন, তখন আপনি নীরব থাকেন কেন?

আর. অশোক সাফ জানিয়ে দেন, বাসভরাজ রায়ারেড্ডি যদি অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করে রাজ্যের সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা না চান, তবে মুখ্যমন্ত্রী শিবকুমার যেন তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। অন্যথায় শিবকুমারের মন্দির দর্শন যে কেবল ভোটের স্বার্থে ও প্রদর্শনের জন্য, তা স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করেন তিনি। বিজেপি মুখপাত্র অশোক গৌড়াও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মন্ত্রী তার ভোটারদের তোষণ করতেই এ ধরনের বক্তব্য দিচ্ছেন। বাসভরাজ রায়ারেড্ডি পূর্বে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন ও সাম্প্রতিক মন্ত্রিসভা সমপ্রসারণে ডি কে শিবকুমারের অধীনে উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সম্প্রতি বি নাগেন্দ্রর পদত্যাগের পর এবার রায়ারেড্ডির মন্তব্য ঘিরে কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস সরকার নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি

আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬