নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক বন্যা–ভূমিধসের ছয় দিন পর মৃ‘তের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে এবং প্রায় চার হাজার ৮০০ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৫৩ জন বিদেশী নাগরিক।
সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ৯০৩ জনের মৃ‘ত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৫৯২ বিদেশীসহ চার হাজার ২৪৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার তথ্যমতে, চীনের তিব্বত অঞ্চলের গিয়িরং কাউন্টিতে ১৬ জনের মৃ‘ত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশী নাগরিক।
সব মিলিয়ে মৃ‘তের সংখ্যা ৯১৯ এবং নিখোঁজের সংখ্যা চার ৭৯৩ জন। নিখোঁজদের মধ্যে ৮৫৩ জন বিদেশী নাগরিক।

ডেস্ক রিপোর্ট 






















