ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: প্রতিমন্ত্রী ইশরাক পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তাকে মারধর, ভিডিও ভাইরাল প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ লুট, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধানে পাঠানো হলো শক্তিশালী টেলিস্কোপ রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষার বাউফলে পিআইও-এএসআইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার, আসছে নতুন আইন অভিনয়ে আর ফিরবেন না পপি, বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে ‘সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

বাউফলে পিআইও-এএসআইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পিআইও নাসির উদ্দিন ও এএসআই বসির উদ্দিনের হয়রানি অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার (৩০ আগস্ট) উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। এতে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহিম মৃধার ছেলে মো. আল-আমীনের বিরুদ্ধে প্রায় ১০টি মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে হয়রানি করা হয়েছে। এছাড়া স্থানীয় একটি বিরোধের সালিশ-মীমাংসায় অংশ নিতে আসা আহাদুল ইসলাম টিপুর বিরুদ্ধেও মাদকসহ তিনটি মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, দারোগা বাড়ি এলাকার প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। এসব মামলার পেছনে ব্যক্তিগত বিরোধ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কারণ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে আঃ রহিম মৃধা, মো. আসাদুল, মো. ইসমাইল, মোসা. রহিমা বেগম ও জেরিন বেগমসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পিআইও নাসির উদ্দিন জানান, আমাদেরকে সামাজিক ভাবে ছোট করতে তারা এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে। তবে উপ পুলিশ পরিদর্শক (এএসআই) বসির উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

কর্মসূচি থেকে এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: প্রতিমন্ত্রী ইশরাক

বাউফলে পিআইও-এএসআইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় ০৯:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬