ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের মুসলিম প্রতিবেশীকে ওমরাহ করার সুযোগ করে দিতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী খ্রিস্টান যুবক মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ ভারত ‘বিশ্বগুরু’, ভারতীয়দের দেখলে মানুষ নমস্কার করে: আরএসএস প্রধান সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার কেশবপুরে জানাজার নামাজ চলাকালে পাশাপাশি দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দুটি মোটরসাইকেলের একটির মালিক জানাজার নামাজ পড়াতে আসা মসজিদের ইমাম ও আলতাপোল ২৩ মাইল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আশরাফুল ইসলাম। অন্যটি কেশবপুর বাজারের দাঁতের চিকিৎসক সাইফুল ইসলামের। জানা গেছে, রোববার সকালে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় সাবেক ইউপি সদস্য গৌতমের বাড়ির মাঠে আব্দুল হাকিম (৭০)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিম গত শনিবার রাতে মারা যান।

স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানাজার নামাজে অংশ নিতে আশরাফুল ইসলাম তাঁর স্পেলেন্ডার মোটরসাইকেলটি মাঠের পাশে রেখে ইমামতি করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, তাঁর মোটরসাইকেলটি নেই। একই সময়ে কেশবপুর বাজার এলাকায় দাঁতের চিকিৎসক সাইফুল ইসলামের একটি এপাচি মোটরসাইকেলও চুরি হয়ে যায়। জানাজার নামাজ পড়ানোর মতো ধর্মীয় দায়িত্ব পালন করতে এসে একজন ইমামের মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে আশরাফুল ইসলাম মাত্র দুইতিন মাস আগে কষ্টার্জিত অর্থ দিয়ে মোটরসাইকেলটি কিনেছিলেন বলে জানা গেছে।

আশরাফুল ইসলাম বলেন, মানুষের জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব পালন করতে তিনি মোটরসাইকেলটি রেখে মাঠে যান। নামাজ শেষে এসে মোটরসাইকেলটি আর পাননি। অনেক কষ্ট করে তিনি মোটরসাইকেলটি কিনেছিলেন, মাত্র দুই মাসের মতো হয়েছে। ধর্মীয় দায়িত্ব পালন করতে এসে এভাবে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন।

২৩ মাইল বাজারের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুুল ইসলাম বলেন, একজন ইমাম সাহেব মানুষের জানাজার নামাজ পড়াচ্ছিলেন। সেই সময় তাঁর মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন। এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসোনা খাতুন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬