ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগসহ ৯ দাবি জামায়াতের রাস্তার পাশে বাস থামিয়ে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: ট্রাফিক কমিশনার স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ইরানের হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত প্রধানমন্ত্রী অবশ্যই ভারত যাবেন, আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইউক্রেনে চলমান যুদ্ধ মানবতার স্বার্থে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ বন্ধে যেকোনো শান্তি প্রচেষ্টায় ভারত ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন মোদি।

পুতিনকে ‘আমার বন্ধু’ সম্বোধন করে মোদি বলেন, প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে মানবতা এক ধাপ পিছিয়ে যায়। অন্যদিকে শান্তির দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ পুরো মানবতার জন্য নতুন আশার সৃষ্টি করে।

তিনি বলেন, অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে এসে শত্রুতা বন্ধ করতে হবে। এ জন্য শান্তির পথেই এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মোদি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠার যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, ভারত সেগুলোকে সমর্থন করে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত রাখবে।

জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারাও শান্তির পথে এগিয়ে যাচ্ছেন।

বৈঠক শেষে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কতটা এগিয়েছে, সে বিষয়ে মোদিকে অবহিত করেছেন পুতিন।

রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো মস্কোর এই অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত ও চীন রাশিয়ার অন্যতম বড় জ্বালানি তেল ক্রেতা হিসেবে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দুই দেশ, যা মস্কোর রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

আপডেট সময় ০২:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬