ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ: জামায়াত এখন গণমাধ্যম বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম ৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে গত আগস্ট মাসে ৫ হাজার ২০৯ জন ইসরাইলি দখলদার জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ইসরাইলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আটক করা হয়েছে পাঁচ শিশুসহ ১১৪ জনকে। আহত হয়েছেন আরও ৮৩ জন।

ইসরাইলি পুলিশের সরাসরি নিরাপত্তায় পুরো আগস্টজুড়েই আল-আকসা চত্বর ও এর আশপাশে দখলদারদের প্রবেশ এবং ইহুদি ধর্মীয় আচার পালনের ঘটনা অব্যাহত ছিল। এর মধ্যে ১৩ আগস্ট একদিনেই রেকর্ড ৭৫১ জন আল-আকসা চত্বরে প্রবেশ করেন।

এদিকে, ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ ঠেকাতে ইসরাইলি কর্তৃপক্ষ পাঁচটি নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্পত্তির ওপর ৪৪টি হামলার ঘটনাও নথিভুক্ত হয়েছে।

জেরুজালেমজুড়ে বাড়িঘর ও সম্পদ ধ্বংসের ৪০টি অভিযান চালানোর পাশাপাশি ৮৬টি ভাঙচুর বা কাজ বন্ধের নোটিশ জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, ইসরাইলি গণমাধ্যমের দাবি, আগামী ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থীদের সমর্থন পেতে উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদসহ অধিকৃত পূর্ব জেরুজালেমের আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে ফিলিস্তিনিরা।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সামরিক অভিযান, গ্রেপ্তার ও ফিলিস্তিনিদের ওপর হামলার মাত্রা আরও বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬